DSA মানে শুধু LeetCode না — DSA মানে Production System slow না করা

A self-motivated and enthusiastic web developer with a deep interest in JavaScript (React.js). To work in the Software industry with modern web technologies of different local & multinational Software/ IT agencies of Bangladesh and grow rapidly with increasing responsibilities.
অনেকেই বলে —
“ভাই, Web Development-এ DSA লাগে না”
আসলে Junior Developer থাকলে এমনটাই মনে হয়।
আমি নিজেও Junior থাকতে তাই ভাবতাম।
আমার আবার একটা বাজে স্বভাব আছে 😅
👉 কোন কিছুর বাস্তব প্রয়োজন না বুঝলে সেটা আমার মাথায় ঢুকে না।
Junior থাকতে DSA শিখেছিলাম ঠিকই,
কিন্তু—
কোথায় ব্যবহার করতে হবে জানতাম না
বাস্তব use case সামনে আসেনি
তাই শেখাটা meaningful হয়নি
🤔 আসল কথায় আসি
👉 DSA & Algorithm সব জায়গায় লাগে না
কিন্তু সঠিক জায়গায় না জানলে—
Scale করতে গিয়ে ধরা খাও
Performance optimization এ আটকে যাও
Production system slow হয়ে যায়
চলুন বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা দেখি।
🚫 LeetCode ≠ Real Life (Junior Stage)
শুধু LeetCode / Problem Solving করলে
Junior অবস্থায় বোঝা যায় না—
“এই জিনিসটা আসলে real system-এ কোথায় কাজে লাগে?”
আমি এখানে LeetCode বাদ দিয়ে,
👉 Production use case দেখাতে চাই।
👶 Junior Developer হিসেবে আমরা যা করি
নতুন Developer থাকলে সাধারণত কাজ করি—
CRUD API
Login / Signup
Simple Dashboard
👉 এখানে সত্যিই DSA লাগে না।
Framework, ORM, Database-ই সব করে দেয়।
1️⃣ Simple CRUD API (৯০% Junior-এর কাজ)
উদাহরণ:
Create User
Get User by ID
Update Profile
Delete Post
❓ এখানে DSA লাগে?
👉 না ❌
কারণ—
DB
ORM
Framework
সবকিছু নিজেই ভিতরে ভিতরে DSA handle করছে।
📌 তাই অনেকেই বলে—
“আমি তো ৪/৫ বছর ধরে কোড করছি, কোথাও DSA লাগেনি”
⚠️ এবার আসি আসল জায়গায়
List / Filter / Search API (খুবই common)
উদাহরণ:
SELECT *
FROM products
WHERE price BETWEEN 100 AND 500
ORDER BY created_at DESC
LIMIT 20 OFFSET 40;
🟡 এখানে DSA কোথায়?
✔️ Indexing → Tree (B-Tree)
✔️ Sorting
✔️ Pagination logic
👉 তুমি সরাসরি Tree লিখছো না,
কিন্তু ভুল ডিজাইন করলে API slow হবে।
📌 Interview Question (Classic)
❓ OFFSET pagination কেন slow?
👉 এখানে যদি DSA না জানো—
উত্তর আসবে না
Interview এখানেই শেষ 😅
কারণ—
OFFSET মানে DB কে আগের সব row scan করতে হয়
Time complexity বেড়ে যায়
🔐 Authentication / Authorization System
উদাহরণ:
JWT validation
Role-based access
Permission check
if (user.roles.includes("admin")) {
...
}
ছোট স্কেলে ঠিক আছে ✅
কিন্তু বড় স্কেলে?
⚠️ User বেড়ে গেলে—
O(n) permission check
API latency বাড়ে
📌 এখানে দরকার:
HashMap / Set
O(1) lookup
👉 DSA না জানলে system ধীরে ধীরে slow হয়ে যাবে।
🚀 Real Production Examples
এই জায়গাগুলোতে DSA না জানলে সমস্যা নিশ্চিত—
Facebook Feed
Order Status Update
Email / Notification Queue
এখানে লাগে:
Queue
Priority Queue
Graph
Caching (LRU Cache)
❌ না জানলে—
System slow
Message loss
Bad UX
🧠 Advanced Real-Life Use Cases
Product Recommendation
Search Autocomplete
Fraud Detection
এখানে লাগে:
✔️ Graph
✔️ Tree
✔️ Sliding Window
✔️ Hashing
✔️ Heap
👉 DSA মানে শুধু LeetCode না
👉 DSA মানে Production System fast রাখা
👉 DSA মানে Scale করার ক্ষমতা
Junior অবস্থায় দরকার মনে হয় না,
কিন্তু Mid / Senior হলে—
DSA না জানলে বারবার ধরা খেতে হবে।
তখনই বুঝবে—
“DSA & Algorithm practice করা উচিত”
আর তখনই—
👉 Codeforces / LeetCode / Problem Solving-এ দৌড় দিবে 😉

✍️ Written by
Morshedul Islam Munna
Software Engineer



